প্রেস বিজ্ঞপ্তি

বিষয়: ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি জনাব শামীম মোল্লার মাতা মহিয়সী নারীর ইন্তেকালে শোক প্রকাশ

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি, কারা নির্যাতিত সৎ ও সাহসী নেতা জনাব শামীম মোল্লার প্রিয় মা জননীর ইন্তেকালে।

আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি বিশ্বাস করে, মরহুমা ছিলেন এক ধর্মপ্রাণ, আদর্শবান ও সমাজপ্রেমী মা, যিনি সৎ ও ন্যায়ের পথে সন্তানদের অনুপ্রাণিত করেছেন। তাঁর এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

আল্লাহ তায়ালা যেন প্রয়াত চাচী আম্মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন। আমিন।

—————————————-

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে –

সভাপতি- কৃষিবিদ মেহেদী হাসান পলাশ

সাধারণ সম্পাদক- Akm Musa

— বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি

তারিখ: ২৯ অক্টোবর ২০২৫

Recent Blog